আমাদের কার্যক্রম

ইফতার
কার্যক্রম
নিয়মিত কর্মসূচির মধ্যে একটি হলো ইফতার ও রামাদ্বান ফুড বিতরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রামাদ্বান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন ও ইবাদত-বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে থাকে ফাউন্ডেশন।
সবার জন্য
কুরবানী
অনেক অভাবী মানুষ বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশতের স্বাদ গ্রহণের সুযোগ পান। সে কারণে প্রতি বছর ‘সবার জন্য কুরবানী’ শিরোনামে উদারতা যৃব ফাউন্ডেশন কুরবানীর গোশত বিতরণের আয়োজন করে। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। উদারতা যৃব ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর দায়িত্ব গ্রহণ করে। কুরবানী করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করা হয়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তাঁরা উদারতা যৃব ফাউন্ডেশনকে কুরবানীর দায়িত্ব দিতে পারেন। আপনার একটি কুরবানী অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ।


শীতার্তদের মাঝে
শীতবস্ত্র বিতরন
ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে উদারতা যুব ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ
বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে তথা মানবসভ্যতার সুরক্ষার জন্য মহানবী সা.–এর মহান সুন্নাত বৃক্ষরোপণ অতীব প্রয়োজন। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে উদারতা যুব ফাউন্ডেশন দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। ইন-শা-আল্লাহ এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ফলজ গাছগাছালি লাগানো হবে।


সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান উদারতা যুব ফাউন্ডেশন সমাজের উন্নয়ন ও মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় হয়, তেমনি সাংস্কৃতিক চেতনা ও শারীরিক সুস্থতাও বিকশিত হয়।প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্তি:সামাজিক অনুষ্ঠান:জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, আলোচনা সভা, মিলনমেলা, সম্মাননা প্রদান অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী সমাবেশ ও জনসচেতনতামূলক সভা। সাংস্কৃতিক অনুষ্ঠান: নাটক, সংগীত, কবিতা আবৃত্তি, লোকসংগীত পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা। ক্রীড়া অনুষ্ঠান: ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার প্রদান। এসব আয়োজন স্থানীয় মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক বাড়ায়, যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে এবং এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দেয়।
শিক্ষা ও বৃত্তিমূলক প্রতিভা উন্নয়ন
শিক্ষা ও বৃত্তিমূলক প্রতিভা উন্নয়ন উদারতা যুব ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নকে সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সহায়তা ও বৃত্তিমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, উচ্চশিক্ষায় অগ্রসর হওয়া এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্তি:শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ভর্তি সহায়তা ও পরীক্ষার ফি প্রদান। পাঠ্য উপকরণ বিতরণ: বই, খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ। প্রতিযোগিতা আয়োজন:কুইজ, বিতর্ক, প্রবন্ধ রচনা, মেধা যাচাই প্রতিযোগিতা এবং Word Power Competition আয়োজন। প্রশিক্ষণ কর্মসূচি: কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজি ভাষা কোর্স, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং পেশাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ। শিক্ষা সফর ও উদ্বুদ্ধকরণ সেশন:শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে শিক্ষা সফর এবং উদ্বুদ্ধমূলক সেমিনার আয়োজন।এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, বরং জীবন ও পেশাগত দক্ষতার ক্ষেত্রেও সমানভাবে সমৃদ্ধ হয়ে উঠে, যা তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তোলে।


খাদ্য সামগ্রী বিতরন
শিক্ষা ও বৃত্তিমূলক প্রতিভা উন্নয়ন উদারতা যুব ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নকে সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সহায়তা ও বৃত্তিমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, উচ্চশিক্ষায় অগ্রসর হওয়া এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্তি:শিক্ষা সহায়তা ও বৃত্তি প্রদান: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ভর্তি সহায়তা ও পরীক্ষার ফি প্রদান। পাঠ্য উপকরণ বিতরণ: বই, খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ। প্রতিযোগিতা আয়োজন:কুইজ, বিতর্ক, প্রবন্ধ রচনা, মেধা যাচাই প্রতিযোগিতা এবং Word Power Competition আয়োজন। প্রশিক্ষণ কর্মসূচি: কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজি ভাষা কোর্স, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং পেশাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ। শিক্ষা সফর ও উদ্বুদ্ধকরণ সেশন:শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে শিক্ষা সফর এবং উদ্বুদ্ধমূলক সেমিনার আয়োজন।এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, বরং জীবন ও পেশাগত দক্ষতার ক্ষেত্রেও সমানভাবে সমৃদ্ধ হয়ে উঠে, যা তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তোলে।
গৃহ নির্মাণ ও পুনর্বাসন সহায়তা
গৃহ নির্মাণ ও পুনর্বাসন সহায়তাউদারতা যুব ফাউন্ডেশন দুর্যোগে বা আর্থিক অসচ্ছলতায় গৃহহীন বা অস্থায়ী বাসস্থানের সমস্যায় পড়া পরিবারগুলোর জন্য গৃহ নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং স্থায়িত্ব নিশ্চিত করা হয়।প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্তি:দুর্যোগপীড়িত পরিবারকে পুনর্বাসন: ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন বা অগ্নিকান্ডে গৃহহীন হওয়া পরিবারকে নতুন বা মেরামতকৃত বাড়ি প্রদান। গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ: টিন, ইট, বাঁশ, সিমেন্টসহ প্রয়োজনীয় নির্মাণ উপকরণ সরবরাহ। স্বল্পমূল্যে গৃহনির্মাণ প্রশিক্ষণ:উপকূলীয় ও গ্রামীণ এলাকায় সাশ্রয়ী ও টেকসই বাড়ি নির্মাণ পদ্ধতি শেখানো। বাসস্থান উন্নয়ন: ঘরভাড়া সমস্যা নিরসন ও নিরাপদ আশ্রয় প্রদানে স্থানীয় কমিউনিটির সঙ্গে সমন্বয়।এই কার্যক্রম দুর্যোগ পরবর্তী জীবন যাত্রাকে স্বাভাবিক করার পাশাপাশি পরিবারগুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্যাম্প
উদারতা যুব ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য নিয়মিত চিকিৎসা ক্যাম্প আয়োজন করে। এসব ক্যাম্পে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করে, যা স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে।প্রধান কার্যক্রমের অন্তর্ভুক্তি:বিনামূল্যে চিকিৎসা সেবা: সাধারণ জ্বর, সর্দি, কাশি, হাঁচি, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা। স্বাস্থ্য পরামর্শ ও পরীক্ষা:রক্তচাপ, ব্লাড সুগার, ওজন, উচ্চতা পরিমাপ এবং প্রয়োজনমতো পরীক্ষামূলক সেবা। ঔষধ বিতরণ: চিকিৎসক পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সরবরাহ। স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম:রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা, পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং রোগব্যাধি নিয়ন্ত্রণ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি। বিশেষ ক্যাম্প:দৃষ্টিপ্রতিবন্ধী, শিশুর টিকাদান, গর্ভবতী মায়েদের পরিচর্যা ও ক্যান্সার সচেতনতা।এসব ক্যাম্প মানুষের স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্রাণ বিতরণ ও দুর্যোগ মোকাবিলা
উদারতা যুব ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত বিপর্যয়ের সময় তৎপর হয়ে দ্রুত ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত পরিবার ও সমাজকে সাময়িক ও দীর্ঘমেয়াদি সহায়তা দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করে।মূল কার্যক্রম:ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও অন্যান্য দুর্যোগে ত্রাণসামগ্রী (খাদ্য, পানি, কম্বল, ওষুধ ইত্যাদি) দ্রুত বিতরণ জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়স্থল ও চিকিৎসা সেবা নিশ্চিত করা ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও গৃহ নির্মাণে সহায়তা প্রদান দুর্যোগ প্রতিরোধ ও ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগণের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি সমাজে সহমর্মিতা ও ঐক্যবদ্ধতার মাধ্যমে বিপদকালীন সমন্বিত উদ্যোগ গ্রহণ এই কার্যক্রমের মাধ্যমে উদারতা যুব ফাউন্ডেশন বিপদগ্রস্ত মানুষের জীবন বাঁচানো এবং তাদের পুনরুজ্জীবনে অবদান রাখে।


সেলাই মেশিন বিতরন
উদারতা যুব ফাউন্ডেশন দরিদ্র ও বেকার যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে তারা পেশাগত দক্ষতা অর্জন করে আত্মউপার্জনের সুযোগ পায় এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়ে উঠতে পারে।মূল কার্যক্রম:* কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন * সেলাই প্রশিক্ষণ ও কৌশল উন্নয়ন * প্রাথমিক সাহায্য হিসেবে সেলাই মেশিন সরবরাহ * নারী ও যুবসমাজের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ প্রদান * স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় সহায়তা সেলাই মেশিন বিতরণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাউন্ডেশন।
রক্তদান ও জরুরি চিকিৎসা সহায়তা
উদারতা যুব ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে, যা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দুর্ঘটনা, অপারেশন অথবা গর্ভবতী মা ও শিশুদের জরুরি অবস্থায় রক্তের প্রয়োজনীয়তা মেটাতে ফাউন্ডেশন দ্রুত ব্যবস্থা নেয়।মূল কার্যক্রম:* বিভিন্ন সময় ও প্রয়োজনে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রক্তদান কর্মসূচি * জরুরি অবস্থায় প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও বিতরণ * জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ প্রদান * স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান বিষয়ে জনগণকে উৎসাহিত করা * হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন রক্তদান ও জরুরি চিকিৎসা সহায়তার মাধ্যমে ফাউন্ডেশন মানুষের জীবন রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে অবদান রাখে।

